Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে ছাত্রলীগের উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা

admin • 05 Nov 2023, 07:13 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেলান্দহে ছাত্রলীগের উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা

জামালপুরে মেলান্দহে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে মেলান্দহ পৌর ছাত্রলীগ।রবিবার (৫ নভেম্বর) দুপুরে এ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি শেষ হয়।

 

এসময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্ত'র সঞ্চালনায় সভাপতি জাহিদ হাসান শেখের সভাপত্বিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান,

 

বিশেষ অতিথি জামালপুর জেলা আওয়ামী লীগ এর সদস্য ও মেলান্দহ পৌর মেয়র মোঃ শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আসাদুল্লাহ্ ফারাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম শাওন প্রমুখ।

   

শোভাযাত্রায় নেতাকর্মীরা জানান, অবরোধের নামে সস্ত্রাস, জঙ্গীবাদ, দূর্নীতিবাজদের পৃষ্ঠপোষক, গণতন্ত্র ও মানবাধিকারের হন্তারক, মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বিএনপি'র দেশ বিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাসের প্রচেষ্টা ও নিরাজ্য সৃষ্টি ষড়যন্ত্রের প্রতিবাদে আমাদের এ শোভাযাত্রা।

   

বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। সতর্ক পাহারায় আছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।