Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

মেলান্দহে ঈদে মিলাদুন্নবী (স:) পালিত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মেলান্দহে ঈদে মিলাদুন্নবী (স:) পালিত

জামালপুরের মেলান্দহে ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে হযরত মোহাম্মদ (স) এর জীবন-কর্ম-শিক্ষার উপর আলোচনা সভা ও দোয়ার মাহফিল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় মডেল মসজিদ ইসলামিক কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করেছে। ইউএনও এস.এম. আলমগীর এতে সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন, মেলান্দহ সদর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. মুজিবুর রহমান।

 

বিশেষ আলোচক ছিলেন, ভাবকী হাই স্কুলের সহকারি শিক্ষক মাও. মোখলেসুর রহমান এবং মডেল মসজিদের ইমাম-খতিব মুফতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠান গ্রন্থনা-উপস্থাপনা করেন-ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাজহারুল ইসলাম।

এ ছাড়াও সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুবসমাজের উদ্যোগে উদনাপাড়া মসজিদে, মালঞ্চ আল আমিন জমিরিয়া কামিল মাদ্রাসা, দাগি আলিয়া মাদ্রাসা, মির্জা আজম উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত হয়। এসব অনুষ্ঠান শেষে দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।