Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

admin • 25 Dec 2023, 06:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

বড় দিনে সবাইকে চমকে দিয়ে অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। এত দিন পাপারাজ্জিদের ছবি তুলতে বারণ করলেও, আজ কন্যা রাহাকে সবার সামনে এনেছেন বলিউডের এ তারকা দম্পতি।

 

এদিন সাদা-গোলাপি ফ্রকে পায়ের লাল ভেলভেট জুতোয় বাবার কোলে দেখা মিলেছে রাহার। কালোর ওপর লাল ফুলেল প্রিন্টের ওয়ান পিসে ছিলেন আলিয়া ভাট। আর রণবীরের পরনে ছিল কালো টি-শার্ট, একই রঙের ডেনিম জ্যাকেট আর জিনস।

 

অধিকাংশ নেটিজেনদের মতে রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুরের প্রতিচ্ছবি নাতনি। রাহার বড়বড় চোখ আর মিষ্টি হাসিতে মুগ্ধ সবাই। একজন লিখেছেন, ‘পুরো ঠাকুর্দার মুখ বসানো, ঋষি স্যারের কথা মনে পড়ে যাচ্ছে’। অপর আরেকজন লিখেছেন, ‘পুরো পুতুল তো! কী মিষ্টি লাগছে খুদে আলিয়াকে।’

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টেই বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। বিয়ের দেড় মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান অভিনেত্রী। গত বছরের ৬ই নভেম্বর আলিয়ার কোল আলো করে আসে রাহা। গত মাসেই এক বছর পূর্ণ করেছে রাহা। এক বছর এক মাস বয়স হতেই মেয়েকে সবার সামনে আনলেন তারকা দম্পতি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।