Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা নিহত, ছেলে নিখোঁজ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা নিহত, ছেলে নিখোঁজ

ভোলায় মেঘনা নদীতে মাছ ধরদে গিয়ে বজ্রপাতে মো. সালাউ‌দ্দিন মা‌ঝি (৩৫) নামে এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় তার ছেলে মো. শা‌হিন (১১) নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে ভোলা সদর উপজেলার ধ‌নিয়া ইউনিয়নের কোড়ারহাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সালাউ‌দ্দিন ভোলা সদর উপজেলার ধ‌নিয়া ইউ‌নিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোড়ারহাট বে‌ড়িবাঁধ এলাকার মো. আব্দুর র‌শিদ মা‌ঝির ছেলে।

 

জানা যায়, সোমবার বিকেলে সালাউ‌দ্দিন মা‌ঝির নেতৃত্বে তার ছেলে শা‌হিন ও স্থানীয় লিটন মা‌ঝি মেঘনা নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলতেই হঠাৎ বজ্রপাত হলে সালাউ‌দ্দিন মা‌ঝির মৃত্যু হয়। এছাড়া তার ছেলে শাহিন নদীতে পড়ে নিখোঁজ হয় এবং লিটন মা‌ঝি আহত হন। পরে স্থানীয় জেলেরা সালাউ‌দ্দি‌ন মা‌ঝির মরদেহ ও আহত লিটন মা‌ঝিকে তীরে নিয়ে আসেন। তবে শা‌হিন এখনও নিখোঁজ আছে।

 

ভোলা মডেল থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করা হলেও এক কিশোর নিখোঁজ রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।