Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

মেক্সিকোতে ট্রাক উল্টে ১০ অভিবাসনপ্রত্যাশী নিহত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মেক্সিকোতে ট্রাক উল্টে ১০ অভিবাসনপ্রত্যাশী নিহত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি কার্গো ট্রাক উল্টে এক শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন। এই দুর্ঘটনায় হতাহতরা সবাই কিউবা থেকে আসা অভিবাসন প্রত্যাশী।

গতকাল রোববার দেশটির চিয়াপাস প্রদেশের পিজিজিয়াপান-টোনালা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, দুর্ঘটনার সময় হতাহতরা ওই কার্গো ট্রাকের ভেতরেই লুকিয়ে ছিলেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাকের চালক।

মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইন্সটিটিউট জানায়, চালকের অতিরিক্ত গতির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, চিয়াপাস প্রদেশের পিজিজিয়াপান-টোনালা মহাসড়কটি অভিবাসী প্রত্যাশীদের জন্য একটি সাধারণ পথ। মেক্সিকো দিয়ে গুয়াতেমালা থেকে উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ার পথ এটি। এ জন্য অধিকাংশ অভিবাসী প্রত্যাশী লুকিয়ে এই পথ ব্যবহার করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।