Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক এক্সক্লসিভ

মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহত ৪৬

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহত ৪৬

ভারতের মহরাষ্ট্রের মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও অল্পবয়সীরাও রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

শুক্রবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের গোরেগাঁওয়ে একটি ৭ তলা ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডে ছয়জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী, যাদের দুইজন নাবালক।

অন্যদিকে আহত ৪০ জনের মধ্যে একজন নাবালকসহ ১২ জন পুরুষ এবং ২৮ জন নারী রয়েছেন।

আহতদের মুম্বাইয়ের এইচবিটি হাসপাতাল এবং কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, গোরেগাঁও পশ্চিমের আজাদনগর এলাকার অবস্থিত জয় ভবানী বিল্ডিংয়ে শুক্রবার ভোর ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আহত বাসিন্দাদের যোগেশ্বরীর একটি ট্রমা সেন্টার এবং জুহুর কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।