Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মুন্সিগঞ্জে বাস-রিকশার সংঘর্ষ, প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

admin • 28 Nov 2024, 07:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মুন্সিগঞ্জে বাস-রিকশার সংঘর্ষ, প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে কুলখানিতে যাওয়ার পথে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে অটোরিকশার যাত্রী বীর মুক্তিযোদ্ধা মোখলেস তালুকদারের (৭৬)। এ সময় গুরুতর আহত হন অটোচালক। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

 

নিহত মোখলেস সিরাজদিখানের মধ্যপাড়া এলাকার ফেজু তালুকদারের পুত্র। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে অটোতে করে কুন্ডেরবাজার থেকে লৌহজং উপজেলার নওপাড়া গ্রামে ভায়রা মো. আবুল হোসেনের কুলখানিতে অংশ নেয়ার জন্য রওনা হন মোখলেস তালুকদার।

 

কিছুদূর এগোতেই সিপাহীপাড়া-নিমতলা সড়কে সিপাহীপাড়াগামী বাসের সাথে নিমতলাগামী ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে নিহত হন তিনি। পরে স্থানীয়রা মরদেহ নিয়ে যায় হাসপাতালে।

 

টংগিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।