Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মুন্সিগঞ্জে ঋণের চাপে ২ শিশুসহ মায়ের আত্মহত্যা

admin • 25 Feb 2024, 03:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মুন্সিগঞ্জে ঋণের চাপে ২ শিশুসহ মায়ের  আত্মহত্যা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই শিশুসহ এক মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সায়মা বেগম (৩৩), তার মেয়ে ছাইমুনা (১১) ও ছেলে তাওহীদ (৭)। নিহত সায়মা বেগমের স্বামী আলী মিয়া সৌদি প্রবাসী।

 

পুলিশ জানিয়েছে, নিহত সায়মার স্বামী আলী মিয়া সৌদি আরব যাওয়ার সময় বিভিন্ন এনজিও থেকে ঋণ করেন তিনি। কিস্তির টাকা শোধ করতে না পেরেই দুই শিশু সন্তানসহ আত্মহত্যা করেছেন সায়মা বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ।

 

মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত গণমাধ্যমকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।