Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জেলার খবর

মুদি দোকানের মেঝের নিচে মিলল তরুণের লাশ

• • পঠিত 20 বার
শেয়ার করুন:
মুদি দোকানের মেঝের নিচে মিলল তরুণের লাশ

রাজবাড়ীর পাংশায় একটি মুদি দোকানের মেঝেতে বালুচাপা অবস্থায় কাজল মিয়া (১৭) নামে এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পাংশা উপজেলার যশাই ইউপির খলিলের মোড়ে মো. মাসুদ মিয়ার মুদি দোকানের মেঝের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাজল ওই ইউপির চার নম্বর ওয়ার্ডের খলিল মোড় গ্রামের কৃষক মনিরুল মিয়ার ছেলে।

নিহতের বাবা মনিরুল জানান, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় একই ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে নাহিদ তার ছেলে কাজলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে কাজল আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন সকালে নাহিদের সঙ্গে দেখা হলে কাজলের কথা জিজ্ঞেস করলে নাহিদ বলে রাত ১১টায় কাজল বাড়িতে ফিরে গেছে।

 

পরে কাজলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে ২১ ফেব্রুয়ারির দিন স্থানীয় মাসুদের মুদি দোকান ঘরের নিচে একটি কোদাল-মাটিসহ কিছু আসবাবপত্র এবং কাজলের জামা-কাপড় পাওয়া যায়। তখনই আমাদের সন্দেহ হয় কাজলের কিছু হয়েছে। আজ সকালে আমি পাংশা থানায় অভিযোগ করতে যাই তখন একজন ফোন করে বলে যে মাসুদের দোকান ঘরের মেঝের নিচ থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে স্থানীয় মেম্বারসহ কয়েকজন মিলে দোকান ঘরের ফ্লোর ভেঙে দেখেন কাজলের মরদেহ মাটির নিচে চাপা পড়ে আছে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

 

এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেটি আটকা পড়েছিলেন। পরে হয়তো তিনি দোকান ঘরের নিচ থেকে বালু সরিয়ে ওপরে ওঠার চেষ্টা করেছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়। আমরা দোকানের ফ্লোর ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।