Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

মুঠোফোন কম চালাতে বলায় বাবাকে গুলি করলেন ছেলে

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মুঠোফোন কম চালাতে বলায় বাবাকে গুলি করলেন ছেলে

মানুষের অনেক ধরনের নেশা থাকে যেটায় সে বুদ হয়ে থাকতে পছন্দ করে। তেমনি মোবাইল বা মুঠোফোন আসক্তিও কিছু মানুষের কাছে সেরকম এক নেশা। কেউ কেউ এর প্রতি এতটাই আসক্ত হয় যে, ফোন ব্যবহারে বিরত থাকতে বললে উদ্ভট আচরণ করা শুরু করে তারা।

তেমনি এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। ২৯ বছর বয়সী যুবক সৌমেন মণ্ডলের ফোনের প্রতি আসক্তি তার বাবার চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছিল। এমনকি তার ফোনের প্রতি নেশা এমন অবস্থায় পৌঁছেছিল যে, সেটি নিয়ে তার বাবা বারণ করায় বাবা সুশান্ত মণ্ডলকে গুলি করে সেই যুবক।

সুশান্ত মণ্ডলের ছোট ছেলে সৌমেন তেমন কোনও কাজকর্ম করতেন না। ছেলে কেন সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে, এ নিয়ে তাকে বকাবকি করে তার বাবা। বাবার বকাবকিতে বিরক্ত হয়ে তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে ছেলে সৌমেন। একটি গুলি লাগে সুশান্ত মন্ডলের বুকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানেই চিকিৎসা চলছে তার।

উল্লেখ্য, ওই যুবক অস্ত্র কোথায় থেকে পেল তা এখনও জানতে পারেনি স্থানীয় পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।