Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের শুভমুক্তি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের শুভমুক্তি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের শুভমুক্তি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারকাবহুল এ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে।

বৃহস্পতিবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে চলচ্চিত্রটির শুভমুক্তি ঘোষণা করেন শেখ হাসিনা। এসময় তিনি বলেন, ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় জাতি জানতে পারবে মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রের মাধ্যমে।

কাল থেকে সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে মুভিটি। আমি চলচ্চিত্রটির শুভমুক্তি ঘোষণা করলাম।

দেশের প্রেক্ষাগৃহে আগামীকাল ১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় এটি নির্মিত হয়েছে। ২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষে চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন বাংলাদেশ-ভারতের খ্যাতিমান অভিনেতা ও অভিনেত্রীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।