Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

‘মুক্তিযুদ্ধ ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরস্পরবিরোধী নয়’

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
‘মুক্তিযুদ্ধ ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরস্পরবিরোধী নয়’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা দরকার, যা বর্তমান সরকার করছে না।

 

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, সংবিধান পুনঃলিখন অথবা সংশোধনে বিএনপির কোনো বাধা নেই। এদিকে, ভারত আওয়ামী লীগকে ব্যবহার করে দেশের গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। 

 

মানবাধিকার, গণতান্ত্রিক, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ  হবার আহ্বান নিয়ে সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে সংবিধান সংস্কারে রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা তুলে ধরেন নেতারা।

এসময় নেতারা বলেন, রাজনৈতিক দলের কথাগুলো ছাত্ররা ধারণ করেছে। তাই শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সরকারের কাছে সংসবিধানসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংস্কারের আহ্বান জানিয়েছেন তারা। তবে, শিক্ষার্থীদের সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব কেন তৈরি হয়েছে সে দিকে নজর দেয়ার আহ্বান গণতন্ত্র মঞ্চের নেতাদের।

মুক্তিযুদ্ধ ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরস্পরবিরোধী নয় বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, যে সমাজ পরিবর্তনের সাথে তাল মেলাতে পারবে না, সে সমাজ পিছিয়ে যাবে। 

  সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা দরকার যা বর্তমান সরকার করছে না। 

অন্তর্বর্তী সরকারকেই কেন সব কাজ করতে হবে এমন প্রশ্ন তুলে মান্না বলেন, রাষ্ট্র সংস্কার কোনো দিন শেষ হয় না। নির্বাচিত সরকারকে বাকি কাজের দায়িত্ব দেয়ার তাগিদ নাগরিক ঐক্যের সভাপতির।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।