Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

মির্জা আব্বাসের বাসা ঘিরে রেখেছে পুলিশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মির্জা আব্বাসের বাসা ঘিরে রেখেছে পুলিশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা ঘিরে রেখেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৩টা থেকে আব্বাসের বাসা ঘিরে রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ বাড়ির প্রধান গেট ভাঙার চেষ্টা করছে।

 

যে কোনো সময় ভেতরে ঢুকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যেতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গতকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর আজ রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।

 

হরতালে রাজধানীতে গণপরিবহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। তবে হরতালের মধ্যে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

 

গতকালের সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হন। সহিংসতায় মারা যান একজন বিএনপি নেতাও। গতকাল সমাবেশের সময় বিএনপির বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ করে পুলিশ। এছাড়া বিভন্ন পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।