Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয় জেলার খবর

মিরপুরে গার্মেন্টস স্থানান্তরের প্রতিবাদে শ্রমিকদের রাস্তা অবরোধ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মিরপুরে গার্মেন্টস স্থানান্তরের প্রতিবাদে শ্রমিকদের রাস্তা অবরোধ

রাজধানীর মিরপুরে গার্মেন্টস স্থানান্তরের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৮টায় মিরপুরের শেওড়াপাড়ায় (মেট্রোরেল স্টেশন) জে কে ফ্যাশনস লিমিটেডের কয়েকশ শ্রমিক দুপাশের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

এতে মিরপুর-১০ থেকে ফার্মগেটগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মিরপুরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের বকেয়া বেতন ও জে কে ফ্যাশনস গার্মেন্টস টঙ্গীতে স্থানান্তর করার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে।

গার্মেন্টস শ্রমিক শিলা বলেন, আমি মিরপুর থাকি। শুনেছি টঙ্গীতে গার্মেন্টস নিয়ে যাবে। গার্মেন্টস যদি টঙ্গীতে চলে যায় কীভাবে চাকরি করব। এক মাসের বেতন বাকি। আমার ছেলেমেয়েরা এখানে স্কুলে পড়ে। এতদূরে গিয়ে চাকরি করা সম্ভব নয়।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন বলেন, সকাল ৮টা থেকে শ্রমিকরা রাস্তায় আছে। তাদের সঙ্গে কথা বলে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। যানবাহনের প্রচুর চাপ থাকায় আপাতত মিরপুর-১০ থেকে ১৪ নম্বর দিয়ে ক্যান্টনমেন্ট হয়ে গাড়ি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।