Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

মিয়ানমারের একটি নাগরিককেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না:পররাষ্ট্রমন্ত্রী

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
মিয়ানমারের একটি নাগরিককেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না:পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের একটি নাগরিককেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। কারণ মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে। আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি, ওই এলাকায় মিয়ানমারের সৈন্য রয়েছে।     শনিবার (৩ সেপ্টম্বর) বিকেলে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।   ডা. এ কে আব্দুল মোমেন, মিয়ানমারের সৈন্যরা প্রচারণা চালিয়েছে, যাতে ওই এলাকায় যেসব লোকজন আছে, তারা যেন সরে যায়। যার ফলে আমাদের ভয় হয় এখন তারা অত্যাচারিত হবে। সংঘাত বেশি হবে।     তখন হয়তো তারা আমাদের দিকে আসার চেষ্টা করবে। তবে শুনে আশ্বস্ত হয়েছি, তারা আমাদের দিকে আসছে না, অন্যদিকে যাচ্ছে। তবু আমরা এটা শোনার পর আমাদের বর্ডার ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত প্রস্তুতি নিতে বলেছি।   তিনি আরও বলেন, মিয়ানমারের বোমা আমাদের এখানে এসেছে। তবে যে বিমান এসেছিল সেটা আমাদের এখানে ঢোকেনি। তারপরও তাদের রাষ্ট্রদূতকে ডেকে বলেছি, তারা বলেছে এটা স্ট্রে বোম্ব। এটা আমাদের ওখানে নয়, বর্ডার ক্রস করেনি। মিরর/ হিমেল
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।