Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

মা হারালেন অভিনেত্রী শেহতাজ

admin • 09 Feb 2024, 03:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মা হারালেন অভিনেত্রী শেহতাজ

মা হারালেন মডেল ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে টার দিকে মৃত্যু হয় শেহতাজের মা শাহীনা খন্দকার। বিষয়টি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে নিশ্চিত করেছেন শেহতাজের স্বামী সংগীতশিল্পী প্রীতম হাসান।

 

এদিন বেলা ১২টা ৩৫ মিনিটে এ গায়ক লেখেন―আমার শাশুড়ি আজ ভোর সাড়ে ছয়টায় মারা গেছেন। তার জন্য আপনারা দোয়া করবেন।’ এছাড়া ব্যাপারে সংবামাধ্যমকে তিনি বলেন, আসলে এই পরিস্থিতিতে আমি কথা বলার মতো অবস্থায় নেই।

এদিকে অভিনেত্রী শেহতাজের মায়ের মৃত্যুর খবর শুনে গায়কের পোস্টে মন্তব্যের ঘরে শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা।

 

প্রসঙ্গত, ২০২২ সালে শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়ার মৃত্যু হয়। ওই বছরের ৪ জুলাই দিবাগত রাত ২টায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয় তার। বাবার মৃত্যুর প্রায় দুই বছর পর মা হারালেন এ অভিনেত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।