Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

মায়ের সঙ্গে এনজিও কর্মীর অশোভন আচরণ,টাওয়ারে উঠে ছেলের আত্মহত্যার চেষ্টা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মায়ের সঙ্গে এনজিও কর্মীর অশোভন আচরণ,টাওয়ারে উঠে ছেলের আত্মহত্যার চেষ্টা

মায়ের সঙ্গে এনজিও কর্মীদের অশোভন আচরণ সইতে না পেরে মোবাইল অপারেটর টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে মোফাচ্ছেল (২০) নামের এক তরুণ।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলে এক তরুণকে মোবাইল অপারেটর টাওয়ারে উঠতে দেখা যায়। সবাই তাকে নেমে আসার অনুরোধ করলেও তিনি সাড়া দেননি। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন রাউজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র সমীর দাশগুপ্ত ও রাউজান পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক। তারা পুলিশ ও রাউজান ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ওই তরুণকে কৌশলে নিচে নামিয়ে আনা হয়। মোফাচ্ছেল নিচে নেমে আসার পরপরই অজ্ঞান হয়ে পড়লে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, মোফাচ্ছেলের বড় ভাই ঋণ নিয়েছিল। জামিনদার হন মোফাচ্ছেল ও তার মা। অভাবের কারণে ঋণ পরিশোধ করতে না পারায় তার মায়ের সঙ্গে এনজিও কর্মীরা অশোভন আচরণ করেন। এ কারণে হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টায় ওই যুবক মোবাইল টাওয়ারে উঠেছিলেন। তাকে বুঝিয়ে কৌশলে নামিয়ে আনা হয়েছে। মোফাচ্ছেল বর্তমানে সুস্থ আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।