Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেলে আগুন দিলেন কলেজছাত্র

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেলে আগুন দিলেন কলেজছাত্র

যশোরের মণিরামপুরে ট্রাফিক পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে হাফিজুর রহমান (২১) নামে এক কলেজছাত্র নিজের মোটরসাইকেল আগুন ধরিয়ে দিয়েছেন। রোববার (২৮ মে) সকালে মণিরামপুরের রাজগঞ্জের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

মোটরসাইকেল আরোহী হাফিজুর রহমান কলারোয়া উপজেলার যুগীখালি ইউনিয়নের রায়টা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

 

জানা গেছে, মণিরামপুরের রাজগঞ্জের রামপুর মোড়ে রুটিন দায়িত্ব পালন করছিলেন যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট কবির হোসেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাফিজুর ওই এলাকা অতিক্রম করছিলেন। চেকপোস্টে সার্জেন্ট পুলিশ হাফিজুরের গতিরোধ করেন। এ সময় তাদের মাঝে বাগবিতণ্ডার একপর্যায়ে হাফিজুর তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

 

মোটরসাইকেল আরোহী হাফিজুর জানান, মোটরসাইকেলের কাগজপত্র দেখালেও ড্রাইভিং লাইসেন্স না থাকায় পুলিশ তাকে মামলা দেয়। একপর্যায়ে বাগবিতণ্ডার জের ধরে পালসার মডেলের নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন হাফিজুর।

 

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আশিকুর রহমান জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য হাফিজুরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

এ ব্যাপারে ট্রাফিক সার্জেন্ট অফিসার কবির হোসেন জানান, মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় মামলা দেওয়া হয়েছে। পরে শুনেছি সে নিজের গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।