Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

মামলার হুমকি দেওয়া সেই রেঞ্জ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
মামলার হুমকি দেওয়া সেই রেঞ্জ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

দ্যা মিরর অব বাংলাদেশ অনলাইন দৈনিকে সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ের দেবীগঞ্জে বনপ্রহরী শাকিলকে একাধিক মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া সেই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকারকে সাময়িক বরখাস্ত করেছে বন বিভাগ।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ‘মামলার ভয় দেখিয়ে হুমকি, বনের রেঞ্জ কর্মকর্তার অডিও ফাঁস’ শিরোনামে প্রকাশিত সংবাদটি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে গেলে বন বিভাগ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম সাময়িক বরখাস্ত করার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম জানান, অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সামাজিক বন বিভাগ, দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, গত বুধবার (৫ ফেব্রুয়ারি) ইউসুফ নামে আরেক বন প্রহরীর সঙ্গে রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকারের মুঠোফোনে কথোপকথনের একটি রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে রেঞ্জ কর্মকর্তাকে শাকিল নামে অপর এক বন প্রহরীকে একাধিক মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিতে শোনা যায়। এ ঘটনায় দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশ হয়।

মুস্তাকিম/ মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।