Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

মানুষ হয়ে খুব বিপদে আছি চারপাশে সব ফেরেশতা:অপু বিশ্বাস

admin • 14 Dec 2023, 12:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মানুষ হয়ে খুব বিপদে আছি চারপাশে সব ফেরেশতা:অপু বিশ্বাস

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যেখানে তিনটি কথায় কাউকে উদ্দেশ্য করে তীর ছুড়েছেন তিনি। যা নিয়ে রীতিমতো কৌতূহলী হয়ে উঠেছেন অপু-ভক্তরা।

 

বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৬ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন অপু বিশ্বাস। সেখানে তিনটি পয়েন্ট উল্লেখ করেন তিনি। প্রথম পয়েন্টে লেখেন, ‘মানুষ হয়ে খুব বিপদে আছি চারপাশে সব ফেরেশতা!’ দ্বিতীয় পয়েন্ট—‘এতোদিন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’ ও তৃতীয় পয়েন্ট— ‘স্ক্রিপ্ট অনেক দুর্বল’।

 

অনেকদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হতে চলেছেন চলচ্চিত্র তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। এমনকি যুক্তরাষ্ট্রের রাস্তায় সন্তানসহ একসঙ্গে দেখা গেছে এই দুই তারকাকেও। তবে শাকিবের আরেক স্ত্রী বুবলীকে নিয়েও এরইমধ্যে জমাট বেঁধেছে রহস্য। মাঝেমধ্যেই ইঙ্গিতপূর্ণ কথায় বাগবিতণ্ডায় জড়ান তাঁরা।

 

স্ট্যাটাসটির মন্তব্যঘরে অনেকে অপুর কাছে জানতে চাইছেন ঘটনা কী? এর মধ্যে একজন লিখেছেন, ‌‘আবার নতুন কিছু ঘটার সম্ভাবনা দেখতে পাচ্ছি’।

 

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাঁদের পুত্র আব্রাম খান জয়ের জন্ম। এর পরে পুত্র জয়কে নিয়ে প্রকাশ্যে আসতেই বিচ্ছেদ হয়ে যায় এ দম্পতির।

 

এদিকে, অপুর সঙ্গে বিচ্ছেদের পর নায়িকা বুবলীকে বিয়ে করেন শাকিব। তাদের ঘরেও একটি পুত্রসন্তান রয়েছে। এখন আলাদাই থাকছেন শাকিব ও বুবলী। তাঁদের বিচ্ছেদ হয়ে গেছে বলে জল্পনা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।