Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

মানুষ নয়,কম্পিউটার চালাল বানর, ভিডিও ভাইরাল

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
মানুষ নয়,কম্পিউটার চালাল বানর, ভিডিও ভাইরাল

মানুষের সঙ্গে অনেক কাজকর্মেই মিল বানরের। প্রায়ই এই প্রাণীর নানা প্রতিভার খবর সামনে আসে। তাই বলে বানর কম্পিউটার চালাতে পারে, এটা অবাক করা তথ্য বটে। তবে কোনো গবেষণায় এ তথ্য পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জানা গেল বানরের এই প্রতিভা সম্পর্কে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি অফিস কক্ষের চেয়ারে বসে কম্পিউটারের কি-বোর্ড টিপছে একটি লেঙ্গুর (এক প্রজাতির বানর)। বানরটি যখন কি-বোর্ড টিপছিল তখন কম্পিউটারেটি চালু ছিল। এটির মনিটরে অনেক লেখা দেখা যায়। ওই লেখাগুলো বানরটি লিখেছে বলে মনে করা হচ্ছে। ভিডিও লিংক : 

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের বোলপুর রেলস্টেশনের অফিসে। ২০ সেকেন্ডের ওই ভিডিও একজন ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লেখা, ‘বোলপুর রেলস্টেশন এনকয়ারিতে ডিউটিতে হনুমান’। তবে ঘটনাটি বোলপুর রেলস্টেশনে ঘটেছে কিনা, তা যাচাই করা সম্ভব হয়নি।

ওই ভিডিওতে দেখা যায়, কি-বোর্ডের বাম পাশে টেবিলের ওপর পাতা উল্টানো একটি বাইন্ডিং খাতা। আর বানরটি সেদিকে একটু তাকাচ্ছে আর কি-বোর্ড টিপছে। ভাবখানা এমন যে অফিসের কর্মকর্তা জটিল সব তথ্য সতর্কতার সঙ্গে কম্পিউটারে নথিভুক্ত করছেন।

ভিডিওতে আরও দেখা যায়, বানরের এমন কাণ্ড দেখতে কক্ষের বাইরে অনেক মানুষ ভিড় করেছেন। এমন কাণ্ডে খুব উচ্ছ্বসিত তাঁরা। আর এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনেকে।

তবে বানরজাতীয় প্রাণীর গ্যাজেট নিয়ে খুনসুটির ঘটনা এটিই প্রথম নয়। বিশেষ করে মোবাইল ফোনে বানরের ভিডিও দেখার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরাল হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।