Friday, 6 November 2026
শিরোনাম
মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
এক্সক্লসিভ জাতীয়

‘মানুষের ভোটের অধিকার একমাত্র আওয়ামী লীগই নিশ্চিত করেছে’

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
‘মানুষের ভোটের অধিকার একমাত্র আওয়ামী লীগই নিশ্চিত করেছে’

মানুষের ভোটের অধিকার একমাত্র আওয়ামী লীগই নিশ্চিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখন সামরিক একনায়করা নির্বাচন করত, খালেদা জিয়া যখন ভোট চুরি করে ক্ষমতা দখল করল তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সুষ্ঠু ভোটের সুর কোথায় ছিল।

 

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে গণভবনে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান, এরশাদ যখন ভোট চুরি করল, করল এবং ১৫’ ফেব্রুয়ারির নির্বাচনে খালেদা জিয়া ভোট চুরি করল তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নীতিকথা কোথায় ছিল। ২০০১’ এর নির্বাচনে অত্যাচার-নির্যাতন করে জোর করে আমাদের হারানো হল।

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে। এদেশে নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য আওয়ামী লীগ সরকার আইন করে নির্বাচন কমিশন গঠন করেছে। স্বচ্ছ ব্যালট বাক্স, নির্বাচন কমিশনকে স্বাধীনতা দেওয়া ও আলাদা বাজেট দেওয়া হয়েছে।

 

এর আগে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন। সম্মেলনে শেষে রোববার তিনি দেশে ফিরেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।