Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

'মানি না মানবো না, হল আমরা ছাড়বো না'শ্লোগানে শ্লোগানে উত্তাল নোবিপ্রবি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
'মানি না মানবো না, হল আমরা ছাড়বো না'শ্লোগানে শ্লোগানে উত্তাল নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এবং বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। এরপর বিক্ষোভে ফেটে পড়েছেন তিন হলের নারী শিক্ষার্থীরা।

নোটিশে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত মেতাবেক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (বিমক) নির্দেশে অনির্দিষ্টকালের জন্য নোবিপ্রবির শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। বুধবার বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশও দেয়া হলো।

এ নোটিশ জারির পর ক্যাম্পাসে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এসময় তারা 'মানি না মানবো না, হল আমরা ছাড়বো না' শ্লোগানে মুখরিত করে তোলেন ক্যাম্পাস।

এদিকে হল প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা হলের প্রত্যেক রুমে রুমে গিয়ে হলত্যাগ করার নির্দেশ দিচ্ছেন। এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা কিভাবে হল ছেড়ে বাড়িতে যাব? আমাদের রাস্তায় নিরাপত্তা কে দিবে? এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি হলের দায়িত্বরত প্রভোস্টরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।