Sunday, 8 November 2026
শিরোনাম
জেলার খবর

মানিকনগরে একুশে এক্সপ্রেসের বাসে আগুন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মানিকনগরে একুশে এক্সপ্রেসের বাসে আগুন

রাজধানীর যাত্রাবাড়ীর মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস নামে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বিকেল পৌনে ৫টার দিকে খবর আসে কে বা কারা যাত্রাবাড়ীর মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস নামে একটি বাসে অগ্নিসংযোগ করেছে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। অগ্নিসংযোগে জড়িত ও হতাহত সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।