Wednesday, 23 September 2026
শিরোনাম
সারা দেশ

মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

• 23 Sep 2026, 01:24 PM • পঠিত 7 বার
শেয়ার করুন:
মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

মানিকগঞ্জের ঘিওরে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান রনিকে (৩২) আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

 

তিনি জানান, মঙ্গলবার রাতে ঘিওর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

 

আটক মেহেদী হাসান রনি ঘিওর উপজেলার কুস্তা গ্রামের আব্দুর রাশেদের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সরকারবিরোধী নানা ধরনের কর্মকাণ্ড ও নাশকতামূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

ঘিওর থানার ওসি মো. মুহব্বত কবীর জানান, রনির বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।