Thursday, 3 September 2026
শিরোনাম
আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধ: বাগেরহাটের ৭ জনের মৃত্যুদণ্ড

admin • 30 Nov 2023, 11:57 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মানবতাবিরোধী অপরাধ: বাগেরহাটের ৭ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের খান আকরামসহ সাতজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন পলাতক রয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় দেন। চেয়ারম্যান বিচারপতি মো. শাহীনুর ইসলামসহ তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করেন।

 

এ মামলায় সাত আসামির মধ্যে খান আকরাম হোসেন (৬০), শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৬২), মো. মকবুল মোল্লা (৭৯) কারাবন্দি।

 

পলাতক রয়েছেন- খান আশরাফ আলী (৬৫), রুস্তম আলী মোল্লা (৭০), শেখ ইদ্রিস আলী (৬১) ও শেখ রফিকুল ইসলাম বাবুল (৬৪)।

 

আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়। ২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়া হয়। পরে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।