Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

জামালপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার ৭ উপজেলার কর্মরত শিক্ষকরা। মঙ্গলবার (১৩জুন) সকালে জেলা শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আছাদুজ্জামান খানের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রউফ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইন, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম,

 

মেলান্দহ উপজেলার শাখার সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আইনুল হক, ইসলামপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল খালেক প্রমুখ।

 

বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ সরকারি সমস্ত সুযোগ-সুবিধার দাবি জানান। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মাধ্যমিক বিদ্যালয়সমূহের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।