Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতার চেক ছাড়

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতার চেক ছাড়

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের মার্চ মাসের এমপিওর চেক ছাড় করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ২৩ মার্চের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন।

রোববার (২৩ মার্চ) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড় করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  

এতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাবদ চারটি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

   

শিক্ষক-কর্মচারীরা ২৩ মার্চের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন। প্রচলিত বিধি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা দেওয়া হয়েছে।

 

এদিকে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

 

স্কুলের ২ লাখ ৭৯ হাজার ৫০০ জন ও কলেজের ৮৪ হাজার ২৫ জন শিক্ষকের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার তাদের চেক ছাড় করা হতে পারে বলে মাউশি অধিদপ্তর জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।