Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত বেড়ে ১৭

Mohiuddin Ahmad Tanveer • 19 Mar 2023, 10:55 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত বেড়ে ১৭

মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়েছে এক যাত্রীবাহী বাস। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন।

 

রোববার (১৯ মার্চ) সকালে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 

জানা গেছে, রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।

 

এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৪ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ ছাড়া আহতদের উদ্ধার করে শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা প্রায় ১৭ জন। হতাহত বহু রয়েছে। উদ্ধার কাজ চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।