Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর

মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে পনেরো মাস বয়সী রাফিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগারো রশি গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত রাফিন মাদবরেচর ইউনিয়ন সাড়ে এগারো রশি গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।

 

শিশুটির পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা-মা বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় শিশু রাফিন বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পর বাবা-মা বাড়িতে ফিরে রাফিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখতে পান।

 

পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।