Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

মাদকসহ ক্রেতার ভিডিও ফেসবুকে পোস্ট, অতঃপর

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মাদকসহ ক্রেতার ভিডিও ফেসবুকে পোস্ট, অতঃপর

কুষ্টিয়ার কুমারখালীতে মাদকসহ ক্রেতার ভিডিও ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় মাদক কারবারির বাড়ি থেকে প্রায় ৪০০ গ্রাম গাঁজা ধানের মাঠে ফেলে দেওয়া হয়েছে ।

 

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শিলাইদহ ইউনিয়নের বড় মাঝগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। ফেলে দেওয়া গাঁজা উদ্ধার করেছেন কুমারখালী থানা পুলিশ।

 

স্থানীয়রা জানান , মাঝগ্রাম এলাকার চিহ্নিত মাদক কারবারি জহুরুলের বাড়ি থেকে দয়রামপুর গ্রামের শুভ ঘোষ প্রায় ৪০০ গ্রাম গাঁজা নিয়ে যাবার পথে স্থানীয়রা তাকে আটকিয়ে ভিডিও ধারণ করেন এবং এক পর্যায়ে শুভকে মাদকসহ ছেড়ে দেওয়া হয় ।

 

পরবর্তীতে শুভ ঘোষের স্বীকারোক্তির ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়। ফেসবুকে পোস্ট করার কিছু সময়ের মধ্যে জহুরুলের বাড়ি থেকে প্রায় ৪০০ গ্রাম গাঁজা তার বাড়ির পাশের ধানের মাঠে ফেলে দেওয়া হয়।

 

গাঁজা ফেলে দেওয়ার সময় স্থানীয় দুই নারী দেখে বিষয়টি অন্যান্যদের জানান। এবং কুমারখালী থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে গাঁজা উদ্ধার করেন।

 

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, মাঝগ্রাম এলাকার জহুরুলের বাড়ি সংলগ্ন ধানের মাঠ থেকে ৪০০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।