Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

মাত্র ৯১ দিনে কুরআনের হাফেজ ৬ বছরের শিশু আবদুর রহমান

• • পঠিত 20 বার
শেয়ার করুন:
মাত্র ৯১ দিনে কুরআনের হাফেজ ৬ বছরের শিশু আবদুর রহমান

মাত্র ৯১ দিনে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছে আবদুর রহমান মিয়াজী নামের ৬ বছরের এক শিশু। সে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপুনী মধ্যপাড়া মিয়াজী বাড়ির ফরহাদ মিয়াজীর ছেলে। রাজধানীর খিলক্ষেত এলাকার আল-ইন্তেফাদাহ্ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে হিফজ শেষ করে সে।

 

সোমবার (৭ এপ্রিল) বিকালে জোরপুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাধাইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ওই হাফেজকে সংবর্ধনা প্রদান করা হয়। 

 

এ সময় তার হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন প্রধান অতিথি চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। প্রধান অতিথি ব্যক্তিগত তহবিল থেকে হাফেজ ছাত্রকে পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল আহ্বায়ক মাওলানা আবুল খায়ের।

 

মাধাইয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দল আহ্বায়ক আবুল খায়ের মৃধার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান সাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, মাধাইয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো. অলিউল্লাহ কোম্পানি।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।