Friday, 6 November 2026
শিরোনাম
মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
জাতীয়

মাঠ পর্যায়ে উন্নয়নকাজ তদারকিতে কর্মকর্তাদের দায়িত্ব দিল ডিএসসিসি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মাঠ পর্যায়ে উন্নয়নকাজ তদারকিতে কর্মকর্তাদের দায়িত্ব দিল ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৪টি আঞ্চলিক কার্যালয়ের অধিভুক্ত এলাকায় বাস্তবায়নাধীন মাঠ পর্যায়ের কাজ তদারকির জন্য কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করেছে সংস্থাটি।

শুক্রবার (২৫ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করে একটি দপ্তর আদেশ জারি করেন।

সচিব আকরামুজ্জামান জানান, ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্টের আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল ২, ৩, ৪ ও ৫ অধিভুক্ত এলাকায় বাস্তবায়নাধীন কাজ মাঠ পর্যায়ে তদারকি করতে কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

জানা গেছে, মাঠ পর্যায়ের কাজ তদারকিতে দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী (পুর), সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এবং উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যথারীতি তাদের মূল পদের বেতন ভাতা প্রাপ্য হবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।