Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাটিরাঙ্গায় মসজিদের দানবক্স ভেঙে টাকা চুরি

admin • 29 Dec 2023, 07:18 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মাটিরাঙ্গায় মসজিদের দানবক্স ভেঙে টাকা চুরি

খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার কেন্দ্রীয় মসজিদের দানবক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে দান বক্সের ঢাকনা ভেঙে টাকা চুরি করেছে বলে জানিয়েছেন মসজিদের খাদেম মো. জহির হোসেন আব্দুল কাদের।

 

কিছু দিন আগে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের দানবক্স চুরির ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা।

 

মসজিদের খাদেম মো. জহির হোসেন আব্দুল কাদের জানান, শুক্রবার মসজিদে খুতবা চলাকালীন ২য় তলার এক কোনে দান বক্সের খোলা দেখে মসজিদ পরিচালনা কমিটিকে অবগত করেছি।

 

মসজিদের কোষাধ্যক্ষ মো. মানিক মিয়া জানান, খাদেম মাধ্যমে বিষয়টি অবগত হয়ে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবা উদ্দিন, মসজিদ কমিটির সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন নামাজ শেষে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

 

উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণে সহকারী কমিশনার (ভূমি) নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মানিক মিয়া।

 

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃঞ্চ ধর বলেন, বিষয়টি আমি অবগত নই। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।