Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাটিতে পুঁতে রাখা ছিল মরিয়মের মরদেহ

admin • 05 Oct 2024, 11:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মাটিতে পুঁতে রাখা ছিল মরিয়মের মরদেহ

রাজধানী ডেমরার রাজাখালী এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম মরিয়ম বেগম (৩৫)।শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে ডেমড়া রাজাখালী একটা বাড়ির পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ডেমড়া থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

 

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মীর আবদুর রাজ্জাক গণমাধ্যমে বলেন, ডেমরার রাজাখালী এলাকায় এক নারীর মরদেহ পুঁতে রাখা হয়েছে, এমন সংবাদ পেয়ে ডেমরা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, মরিয়ম রাজখালী এলাকার এক ব্যক্তির কাছে টাকা পান। সেই টাকা ফেরত আনতে গত বৃহস্পতিবার ওই ব্যক্তির বাসায় যান মরিয়ম। তখন ওই ব্যক্তির সঙ্গে মরিয়মের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মরিয়মকে মারধর করা হলে তিনি জ্ঞান হারান। একপর্যায়ে মরিয়ম মারা গেলে নিজেদের বাড়ির পাশে তাকে পুঁতে রাখেন ওই ব্যক্তি ও তার স্ত্রী।

 

এই পুলিশ কর্মকর্তা জানান, রাজাখালীতে মো. বাবু নামের এক ব্যক্তির বাড়ির পাশে নতুন মাটি দেখে স্থানীয় মানুষের সন্দেহ হলে তারা মাটি খুঁড়ে। পরে একজনের হাত বেরিয়ে আসে। এতে সন্দেহের বশবর্তী হয়ে তারা বাবু ও তার স্ত্রী মীমকে বেধড়ক মারধর করেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

পুলিশ কর্মকর্তা মীর আবদুর রাজ্জাক বলেন, ‘অভিযুক্তরা সুস্থ হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।