Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

মাছ ধরা নিয়ে দু‌'গ্রুপের সংঘর্ষ, আহত ১০

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মাছ ধরা নিয়ে দু‌'গ্রুপের  সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

 

শুক্রবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার টুমচর গ্রামে মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

আহতদের লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় মজুমদার বাড়ির বাসিন্দা সৌর মজুমদার গংদের বাড়ির পাশে মালিকানা পুকুরে অংশীদার হিসেবে মালিকানা দাবি করেন নব কুমার গং। পরে ওই পুকুরে নব কুমার মাছ ধরতে গেলে করে দুই পক্ষের বাকবিতণ্ডা হয়।

 

এ সময় নব কুমার ও তার ভাই মানিক এবং ছেলে প্রান্ত মজুমদারসহ ৮/১০ জন মিলে সৌর মজুমদার ও তার চাচা অজয়ের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে অজয় গংদের বাড়িতে গিয়েও তারা নিবা রানী, তুপ্তি রানীসহ আরও চারজনকে মারধর করে। বাড়ির অন্য লোকজনের সঙ্গেও তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে আরও কয়েকজনসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

 

এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এদিকে অভিযুক্ত নব কুমার মজুমদার অভিযোগ অস্বীকার করে বলেন, পুকুরে তাদের মালিকানায় রয়েছে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, দু’পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।