Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মাছের ঘেরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

admin • 24 Sep 2024, 03:59 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাছের ঘেরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

জামালপুরে একটি মাছের ঘের থেকে বদিউজ্জামান (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বকশীগঞ্জে এলাকায় এ ঘটনা ঘটে।

 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। জানা যায়, বদিউজ্জামান বাট্টাজোড় ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের মৃত কবজুল্লাহ পুত্র।

 

নিহতের স্বজনেরা জানান, বদিউজ্জামান স্থানীয় একটি মাছের ঘেরে কাজ করতো। প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরলেও গতকাল সোমবার তিনি আর বাড়ি ফিরেননি। পরে অনেক খোঁজাখোঁজির পর মঙ্গলবার সকাল ৮টার দিকে সবুজ রহমানের মাছের ঘেরে বদিউজ্জামানের মরদেহ ভাসতে দেখে তার ভাগ্নে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।