Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

মাগুরা মেডিক্যালের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্যজনক মৃত্যু

admin • 27 Aug 2022, 06:21 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মাগুরা মেডিক্যালের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
মাগুরা মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বিকাল পাঁচটায় মাগুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।     জানা যায়, নিহত ওই ছাত্রী নির্জনা (২২) পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লন্ডা গ্রামের খবির উদ্দিনের মেয়ে। নির্জনা পরিবারের সাথে ঢাকায় বেড়ে উঠেছেন।     এদিকে, নির্জনার মৃত্যুর রহস্য নিয়ে নানা জল্পনা কল্পনা গুরু হয়েছে। তবে নাম না প্রকাশের শর্তে মেডিক্যাল কলেজের এক ছাত্রী জানায়, সহপাঠী বন্ধুর সাথে প্রেমের সম্পর্কের কারণে নির্জনা গর্ভবতী হয়ে পড়ে। পরে গর্ভপাত ঘটাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়।   নির্জনার পরিবার জানায়, শহরের হাসপাতাল পাড়ায় একটি মেসে থেকে লেখাপড়া করতেন তিনি। তবে মেয়ের মৃত্যুর বিষয়ে পরিবার কোনো কথা বলতে রাজি হয়নি।   এদিকে, মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল হাসান জানান, দুপুরে নির্জনা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয়। নির্জনা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বলেও জানান তিনি।   এ প্রসঙ্গে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় জানান, নিহত ছাত্রীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।