Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাগুরায় রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

admin • 22 Oct 2024, 09:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মাগুরায় রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

মাগুরায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ও আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ভায়না মোড় বিজয় চত্বরে এ গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষে ছাত্র প্রতিনিধি সেলিম মাস্টার, মো. মতিন, মো. তাওহিদ, মো. সেলিম, মো. হামিদ, মো. শাওন, আজিজুর রহমান, মো. মাহাদি, মো. হানিফ, মো. মিনহাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শহিদের রক্ত বৃথা যেতে দেব না। শেখ হাসিনাসহ তার দোসরদের পুনর্বাসন করতে দেওয়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম করায় ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। পদত্যাগ করতে হবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে। অন্যথায় এদেশের ছাত্র-জনতা জুলাই বিপ্লবের মতো আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত করবে বলে জানান আয়োজকরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।