Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

মাকে হত্যা করে ফ্রিজে রেখে সাজালেন ডাকাতির গল্প, অতঃপর...

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মাকে হত্যা করে ফ্রিজে রেখে সাজালেন ডাকাতির গল্প, অতঃপর...

বগুড়ার দুপচাঁচিয়ায় উম্মে সালমা খাতুন নামের এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর ছোট ছেলে সাদ বিন আজিজুরকে (১৯) আটক করেছে র‍্যাব।

 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল যায় পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মো. এহতেশামুল হক খান।

র‍্যাব কর্মকর্তা জানান, হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছোট ছেলে আজিজুরকে তার দাদার বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তার আচরণ ও কথায় অমিল পাওয়া যায়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে আজিজুর জানায়, হাত খরচের টাকা দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলে আসছিল তার মায়ের সাথে। ঘটনার দিন সকালে তার মা উম্মে সালমা খাতুনের সঙ্গে হাত খরচের টাকা নিয়ে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়।

 

পরে ওই দিন বেলা সাড়ে ১২টার দিকে বাসায় ঢুকে তার মা উম্মে সালমাকে পেছন থেকে নাক-মুখ চেপে শ্বাসরোধে হত্যা করেন আজিজুর। এরপর ওড়না দিয়ে বেঁধে বাসায় থাকা ডিপ ফ্রিজের ভেতর রেখে ঢাকনা লাগিয়ে দেন। ঘটনাটি ডাকাতির ঘটনা হিসেবে সাজানোর জন্য আজিজুর বাসায় থাকা কুড়াল দিয়ে তাঁর বাবা এবং মায়ের শয়নকক্ষে থাকা আলমারিতে কয়েকটি কোপ দিয়ে কুড়াল সেখানে রেখে দেন। এরপর বাসার মেইন গেটে তালা দিয়ে বের হয়ে যান। 

র‍্যাব কর্মকর্তা এহতেশামুল হক বলেন, আসামি সাদ বিন আজিজুরকে থানায় হস্তান্তরের পর আদালতে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।