Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

মাকে পিষে মারলো বাস, কোল থেকে ছিটকে পড়ে আহত শিশু

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
মাকে পিষে মারলো বাস, কোল থেকে ছিটকে পড়ে আহত শিশু

রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে একটি বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন এবং তার কোলে থাকা শিশু সন্তান দূরে ছিটকে পড়ে আহত হয়েছে।

 

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ওসি মুন্সী ছাব্বীর আহম্মদ।

   

জানা যায়, ২ বছরের মেয়ে বাচ্চাসহ রাস্তার পাশে দিয়ে হেটে যাওয়ার সময় কালশি থেকে আগত রাজধানী এক্সপ্রেসের একটি বাস মাটিকাটার দিকে যাওয়ার পথে অজ্ঞাতনামা ওই নারীকে চাপা দেয়।

   

এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান এবং সাথে থাকা বাচ্চাটি উদ্ধার করে স্থানীয় জনগণ সাথে সাথে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। নিহতের মরদেহ ক্যান্টনমেন্ট থানায় রাখা হয়েছে।

   

ক্যান্টনমেন্ট থানার ওসি মুন্সী ছাব্বীর বলেন, প্রাথমিক তথ্যানুসারে ওই নারী ২ বছরের বাচ্চাসহ রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাচ্চাটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় দুটি বাস এবং একজন ড্রাইভারকে আটক করা হয়েছে।

 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।