Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন

admin • 03 Mar 2026, 07:18 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন

প্রখ্যাত ইসলামিক বক্তা পীরজাদা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

 

মাওলানা যুক্তিবাদী ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ছারছীনা দরবারের পীর আল্লামা নেছার উদ্দীন (রহ.)-এর খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন।

 

তিনি যুক্তির আলোকে ইসলামের বিধি-বিধান তুলে ধরতেন। এজন্য তার নামের সঙ্গে যুক্তিবাদী শব্দটি যুক্ত হয়। একটা সময় তিনি সারাদেশে ব্যাপক জনপ্রিয় ছিলেন। তার মাহফিলে হাজার হাজার মানুষের সমাগম হতো।

 

তিনি প্রিয়নবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবি ও ওলীদের জীবনী নিয়ে সুললিত কণ্ঠে বয়ান করে শুনাতেন। দীনের দাওয়াতে সৌদি আরব, কুয়েত, কাতার, আমেরিকা, কানাডা, জার্মানি, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।