Thursday, 5 November 2026
শিরোনাম
জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট
জেলার খবর

মহানবিকে নিয়ে কটূক্তি, কলেজছাত্রীর আড়াই বছর কারাদণ্ড

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মহানবিকে নিয়ে কটূক্তি, কলেজছাত্রীর আড়াই বছর কারাদণ্ড

মহানবিকে নিয়ে কটূক্তি করায় ইসরাত জাহান রেইলি (২৩) নামে এক কলেজছাত্রীকে ২ বছর ৭ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১০ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এ আদেশ দেন।

 

আসামি ইসরাত জাহান রাজধানীর বেগম বদরুন্নেছা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

 

এর আগে, এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সে আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। আসামির ছোট একটি সন্তান রয়েছে। এ ছাড়া আসামি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করায় আদালত তার কারাবাসের মেয়াদ ২ বছর সাত মাসকে কারাদণ্ড ধরে রায় দিয়েছেন।

 

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, ফেসবুকে মহানবিকে (সা.) নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে ২০২০ সালের ৬ নভেম্বর ইসরাতকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। ওই ঘটনায় রাজধানীর দারুসসালাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। ২০২২ সালে এ মামলায় চার্জশিট দাখিল হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।