Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

মহাখালীর আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মহাখালীর আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী।

 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এ তথ্য জানিয়েছে সশস্ত্র বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। তাদের পাঠানো ক্ষুদে বার্তায় জানানো হয়, সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর কাজে সহযোগিতা করবেন।

 

এর আগে বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ৫টা ৭মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের আটটি ইউনিট কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।