Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

মহাখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মহাখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. সুমন (৩৫) নামে এক গাড়ি চালক। এ সময় তার কাছে থাকা এক লাখ ২৫ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্রটি।

 

সোমবার (১৫ মে) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

 

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া সুমনের স্ত্রী সুমি আক্তার জানান, আমার স্বামী উত্তরা আজমপুর এলাকায় একটি বাসার গাড়িচালক হিসেবে কাজ করতেন। ওইখান থেকে বাসে করে বাসায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ সময় তার কাছে থাকা এক লাখ ২৫ হাজার টাকা নিয়ে গেছে। সে মোটরসাইকেল কেনার জন্য ওই টাকা জমিয়েছিলেন।

 

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর থানা এলাকায়। বর্তমানে মহাখালী করাইল বস্তি এলাকায় থাকি।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মহাখালী এলাকা থেকে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে তাকে পাকস্থলীর ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন চিকিৎসক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।