Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বউকে তালাক

admin • 12 Dec 2023, 12:32 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বউকে তালাক

সাংসারিক জীবনে বনিবনা না হওয়ায় এবং অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দিয়েছেন জাকির হোসেন জেকে (৩৫) নামের এক ব্যক্তি।

 

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবাণীপাকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রান্ধুণীগাছা গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনাটি একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত ৫ ডিসেম্বর মঙ্গলবার আছর নামাজের পর এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

 

জাকির হোসেন জেকে উপজেলার চরবাণীপাকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রান্ধুণীগাছা গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ওয়ার্ড আওয়ামী লীগের সহ সম্পাদক।

 

মাইকে ঘোষণা দেওয়ার পরপরই এ বিষয় নিয়ে একটি টিকটক ভিডিও বানিয়ে আপলোড করার পর সামাজিক যোগাযোগমাধ্যম জাকির হোসের জেকে নামক ফেসবুকে আইডিতে চলে আলোচনার ঝড়। নানান কমেন্টের কারণে পরবর্তীতে ডিলিট করে পোষ্টটি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আরও কয়েকবার মৌখিক তালাক দিলেও বিষয়টি আমলে না নিলে শেষ পর্যন্ত মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেন জাকির। তাই আছর নামাজ শেষ করে মুসুল্লিরা মসজিদ থেকে বের হলে জাকির মসজিদে ঢুকে মাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে নিজের বউকে তালাক প্রদান করেন বলে জানান মসজিদের ইমাম সহ স্থানীয় বাসিন্দারা।

 

এদিকে বিষয়টি নিয়ে জাকির হোসেন জেকের তালাক প্রাপ্ত বউ শিখার সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি তিনি লোক মুখে শুনেছেন। গত ১০ বছর ধরে বিয়ে হলেও নির্যাতনের শিকার হয়ে স্বামীর বাড়িতে টিকতে পারেন নি একদিনও। আর যে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে তালাক দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দাম্পত্য জীবনে তাদের ৮ বছর ও ৫ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নীরবে সয়ে গেছেন নির্যাতন। আর নির্যাতনের ভয়ে রয়ে গেছেন দিনমজুর বাবার বাড়িতেই।"

 

এসব বিষয়ে জাকির হোসেন এক সাংবাদিককে জানান, তার স্ত্রী ঝগড়াটে, পরের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন, বাড়িতে না থাকার কারণে তালাক দেওয়া হয়েছে। শরীয়ত মোতাবেক তালাক দেওয়া হয়েছে। দু–একদিনের মধ্যে আদালতের মাধ্যমে তালাকের নোটিশ পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।