Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

মসজিদের দানবাক্সের টাকা নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মসজিদের দানবাক্সের টাকা নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের দান বাক্সের টাকা নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।শুক্রবার দুপুরে উপজেলার মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বানিয়াচং থানার ওসি আমিনুল ইসলাম।

 

এ ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহতরা হলেন মজলিশপুর গ্রামের শামীম মিয়া, একই গ্রামের রাশেদ মিয়া, এনামুল মিয়া, ডালিম মিয়া, সাজু মিয়া, আব্দুল হামিদ, জুবেদ মিয়া, মনছুর মিয়া, জিয়াউর মিয়া, বাচ্চু মিয়া, রাকাত মিয়া, আকিবুর মিয়া, আজাদ মিয়া ও জাহের আলীর ছেলে আছকির মিয়া।

আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, জুমার নামাজের পর মজলিশপুর জামে মসজিদের সাবেক সভাপতি আনোয়ার মিয়া দান বাক্সের টাকা নিতে গেলে মেম্বার মনসুর মিয়ার পক্ষের লোকজন বাধা দেন।

 

এ নিয়ে মসজিদের ভেতরেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষ টেঁটা, বল্লম, রামদা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।