Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মসজিদের ইমামকে মারধর, গ্রেপ্তার দুই ভাই

Mohiuddin Ahmad Tanveer • 06 Feb 2023, 03:18 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মসজিদের ইমামকে মারধর, গ্রেপ্তার দুই ভাই

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলামকে মারধরের ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম মনসুর মুসা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হরতকীতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আশরাফুল ইসলাম কদম আলী (৩০) ও আসাদুজ্জামান আসাদ (৩৫)। তারা সম্পর্কে ভাই হন।

জানা গেছে, গত ১৮ জানুয়ারি উপজেলার ফতেপুরের হাতকুড়া জামে মসজিদের কমিটির সঙ্গে বিরোধের জেরে দুই ভাই মসজিদের ইমামের ওপর চরাও হয়। একপর্যায়ে তারা তাকে মারপিট করে। একই সঙ্গে দাড়ি টেনে ছিঁড়ে ফেলে। পরে গত ২০ জানুয়ারি মির্জাপুর থানায় মামলা করেন ভোক্তভুগী সাইফুল ইসলাম।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার এস এম মনসুর মুসা জানান, রোববার রাতে কালিয়াকৈর উপজেলার হরতকীতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।