Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ময়লার স্তূপে মিলল নবজাতকের মরদেহ

admin • 11 Apr 2023, 07:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ময়লার স্তূপে মিলল নবজাতকের মরদেহ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ময়লার স্তূপ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে সদর হাসপাতালের নতুন ভবনের সামনে ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে জরুরি বিভাগের কর্তব্যরত স্বেচ্ছাসেবীরা।

 

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, বিকেলে পলিথিনে মোড়ানো একটি নবজাতক নতুন ভবনের সামনে ময়লার স্তূপে পড়ে আছে এমন খবর পেয়ে সেখান থেকে নবজাতকটি উদ্ধার করে স্বেচ্ছাসেবীরা।

 

তবে নবজাতকটি মৃত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পরপরই নবজাতকটিকে কেউ সেখানে ফেলে রেখে গেছে।

   

তিনি আরও বলেন, পরিপূর্ণ বয়সেই নবজাতকটি ভূমিষ্ঠ হয়েছে বলে মনে হচ্ছে। নবজাতকটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য নবজাতকের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।