জামালপুর পৌরশহরের গেইটপাড় এলাকায় জামালপুর-তারাকান্দি রেললাইনের পাশে ময়লার ভাগাড় থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ মার্চ) সকালে ময়লার স্তূপের উপর নবজাতকের মৃতদেহটি পরে থাকতে দেখে স্থানীয়রা জামালপুর রেলওয়ে থানায় খবর দেয়।
পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.গোলজার হোসেন,নবজাতকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।





